জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

২টি চারদিনের ম্যাচ ও একাধিক ওয়ানডে ম্যাচ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ‘এ’ দল। চট্রগ্রামের ফতুল্লা ও খুলনাতে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলো।
আফগানদের বাংলাদেশ সফরের বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এ ব্যাপারে তিনি বলেন, ” আগামী ১ জুলাই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান এ দল। সফরে বাংলাদেশের সাথে ২ টি চারদিনের ম্যাচ ও ৩ টি বা ৫ টি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। ফতুল্লা ও খুলনাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।”
এ দিকে ইতোমধ্যেই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিসিবি। যেখানে হাই পারফরম্যান্স দল থেকেই এ দল নির্ধারন করবেন নির্বাচকরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন