বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

বিশ্বকাপ জিতবে বাংলাদেশ, প্রত্যাশা আতহারের


ইতিহাস গড়ে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মোসাদ্দেক হোসেনের অনবদ্য ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছে টাইগাররা।
জয়ের এই বন্দনায় এবার নাম লেখালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান। তার প্রত্যাশা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত বিশ্বকাপের ফাইনালে খেলবে। আমার বিশ্বাস, আল্লাহর রহমতে এবারের শিরোপা জিতবে বাংলাদেশ।’
ইংল্যান্ড বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আতহার আলী খান। তিনি বলেন, ‘একটা কথা আছে না, দেয়ার অলওয়েজ দ্য ফাস্ট টাইম। আর ফাস্ট টাইমতো ফাস্ট টাইমই। এতদিন আমরা শিরোপা জয় পাইনি, তাতে কি হয়েছে, এবার তো পেলাম। ত্রিদেশীয় সিরিজ দিয়েই আমাদের ট্রফি জয়ের যাত্রা শুরু হলো। আমার বিশ্বাস ইংল্যান্ড বিশ্বকাপ ট্রফিও আমরা জিতব।’
বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের ৯টা খেলা আছে, ফাইনাল পর্যন্ত হিসেব করলে ১১টা। তবে আমরা ১১টা খেলায় নাও জিততে পারি, ৯টায় জেতার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিশ্বকাপ জিতে গেলে অবাক হওয়ার কারণ নেই।’
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য পেশায় জড়ান আতহার আলী। ২০০৭, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপে তিনি যেতে পারেননি। তবে এবার ইংল্যান্ড বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আতহার।

কোন মন্তব্য নেই: