বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

বিশ্বকাপ মঞ্চে লেগ স্পিন দুর্বলতা চাপ হতে পারে টাইগারদের

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের স্পিন বিভাগ অনেকটাই দুর্বল। তাই বাকি বোলাররা প্রত্যাশার প্রাপ্তি মেলাতে না পারলে, ব্যাটনসম্যানদের জন্য চাপের বড় কারণ হয়ে দাঁড়াবে। এমনটাই বিশ্লেষণ করেছেন নাজমুল আবেদীন ফাহিম। শুধু তাই না। বিশ্ব ক্রিকেটে যখন লেগ স্পিনারদের রাজত্ব করছে। এর বিপরীত চিত্রে বাংলাদেশ। একজন রিষ্ট স্পিনারের হাঁহা কার। তবে, ভবিষ্যতের কথা ভেবে এই ঘাটতি পূরণ করার পরামর্শ দিলেন ফাহিম ক্রিকেট বোর্ডকে।

লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। খুব পছন্দের ছিলেন এক সময়ের খ্যাপাটে কোচ চান্ডিকা হাথুরুসিংহের। তাই লিখনের সুযোগও মিলেছিল জাতীয় দলে। কিন্তু, লেগ স্পিনার অভাবের বাংলাদেশে হঠাৎ পাওয়া সুযোগে বেশ ভালোই প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন জামালপুরের এই ক্রিকেটার। কিন্তু, হাথুরুর চলে যাওয়ার পর লিখনও চলে যান পর্দার আড়ালে। এরপর আর বিন্দু মাত্র লিখনের সুযোগ মেলেনি বিসিবি'র কোন পর্যায়ে। কিন্তু, কেন? প্রশ্ন থেকেই যায়।

হাথুরুর দৃষ্টি পড়েছিলো আরেক লেগি তানভীর হায়দারের মাঝে। সম্ভাবনা দেখলেও, আলো ছড়াতে পারেননি এই লেগিও। একজন রিষ্ট স্পিনারের শূন্য স্থান থেকেই গেছে বাংলাদেশের। এই দুইয়ের পর কাউকে কিংবা এক লেগির প্রয়োজন বাংলাদেশ দলে ক্রিকেট মস্তিষ্কে আসেনি বিসিবি'র। তাই বিশ্লেষকদের দৃষ্টিতে ঘাটতি আছে বাংলাদেশের বোলিং বিভাগে।

ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম বলেন, রানের গতি কমানোর জন্য উইকেট নেয়াটা খুবই জরুরি। সেখানে লেগ স্পিনারের চাইতে বেটার অপশন নেই। ওভারঅল ব্যাটিংয়ের তুলনায় আমাদের বোলিং কিছুটা পিছিয়ে আছে। ভালো বোলিং করতে না পারলে সেটা ব্যাটসম্যানদের ওপর একটা বাড়তি চাপ নিয়ে আসবে।

ভারতের চাহাল,পাকিস্তানের সাদাফ খান, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্বা, নিউজিল্যান্ডের ইশ সোদি কিংবা ইংল্যান্ডের আদিল রশিদরা প্রতিটি বড় দলে একজন রিষ্ট স্পিনার বোলিং বিভাগকে করেছে সমৃদ্ধ। আর বাংলাদেশে বিশ্বকাপে মঞ্চে একজন লেগ স্পিনারের অভাবটা স্পট।

এই খবর তো পুরনো। কিন্তু, তাই বলে কি থেমে থাকার আর সময় আছে এখন। এই ধাক্কায় ভবিষ্যৎ নিয়েই ভাবুক ক্রিকেট বোর্ড।

নাজমুল বলেন, আমাদের মতো দেশে যেখানে স্পিনের এতটা চল সেখানে স্পিনার বেরিয়ে না আসাটা একটু দুর্ভাগ্যজনকই। আমাদের এটা নিয়ে কিছুটা চিন্তা-ভাবনা করা দরকার।

কোন মন্তব্য নেই: