বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকালেন সাকিব




কার্ডিফে ইংল্যান্ডের দেওয়া ৩৮৭ রানের রেকর্ড টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে দুর্দান্ত শতক তুলে নিয়েছেন সাকিব আল হাসান।

বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ৮ রানেই ফিরে যান ওপেনার সৌম্য সরকার। এরপর অর্ধশত রানের জুটি গড়েন সাকিব ও তামিম। কিন্তু এমন বড় ম্যাচেও আবারো ধীরগতির ব্যাটিং করে ফিরে যান তামিমও ২৭(৩৫)।

এরপর আবারো মুশফিককে নিয়ে জুটি গড়েন সাকিব। সেই সাথে ৫৩ বলে তুলে নেন ক্যারিয়ারে ৪৫তম অর্ধশতক। আর এই বিশ্বকাপে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক ফিফটি। মুশফিকের সাথে শতরানের জুটি গড়ে এগুতো থাকেন ব্যক্তিগত শতকের দিকে। অর্ধশতকের কাছে গিয়ে ৪৪ রানে মুশফিক ফিরে গেলে মিথুনও ফিরে যান কোন রান না করেই। তবে ৯৫ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ক্যারিয়ারের অষ্টম আর বিশ্বকাপে প্রথমবারের মতো সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান।

সাকিবের আগে প্রথম বাংলাদেশী হিসেবে ২০১৫ বিশ্বকাপে এই ইংলিশদের বিপক্ষেই সেঞ্চুরি করেছিলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সেই বিশ্বকাপে আরো একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। এটি বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি।

কোন মন্তব্য নেই: