নিজেদের সেরাটা দিয়ে শ্রীলঙ্কাকে হারাতে চান সাকিব
বিশ্বকাপে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে তারা। এরপরের দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে টাইগাররা।
আগামী মঙ্গলবার (১১ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার সর্বশেষ দেখায় জয় তুলে নিয়েছিল মাশরাফির বাংলাদেশ। বিশ্বাকাপেও শ্রীলঙ্কাকে হারাতে চায় টাইগাররা।
এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘শ্রীলঙ্কাকে হারাতে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে। ওদের দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা ওদের কয়েকটি ম্যাচে হারিয়েছি। তাই এবারও হারাতে আত্মবিশ্বাসী। যদিও দিন শেষে এসব শুধুই পরিসংখ্যান। পরিসংখ্যান দিয়ে তো ম্যাচ জেতা যায় না। তবে নির্দিষ্ট দিনে কেমন খেলবো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সেমিফাইনালে যেতে হলে আমাদের ৫/৬টা ম্যাচ জিততে হবে। বিশ্বকাপের প্রতিটি দলই শক্তিশালী। তাই প্রত্যেক ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন