বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

লঙ্কানদের বিপক্ষে ম্যাচেই একাদশে ফিরছেন লিটন-রুবেল!

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে শুরুটা স্বপ্নের মতে করেছিল বাংলাদেশ দল। সে কারনে পরের ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই খেলেছিল টাইগাররা। সে ম্যাচে হারলেও সকলের উপরই তবুও আস্হা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর প্রশ্ন উঠেছে একাদশ নিয়ে। সেকারণে আগামীকাল লঙ্কানদের বিপক্ষে ম্যাচে একাদশে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে লিটন দাস ও পেসার রুবেল হোসেনের।

বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত একাদশে সুযোগ মেলেনি পেসার রুবেল হোসেনের ও ওপেনার লিটন কুমার দাসের। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে তাদের একাদশে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু পর পর দুই ম্যাচে হার আর ব্যাটসম্যান মিথুনের ধরাবাহিক ব্যর্থতা অন্যদিকে পেস আক্রমণে দুর্বলতা এবার লিটন আর রুবেলকে একাদশে আনতে বাধ্য করছে টিম ম্যানেজম্যান্টকে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে চোখে পড়ার মতো কোন পারফর্ম করতে পারেনি মোহাম্মদ মিথুন। প্রথম ম্যাচে ২১, দ্বিতীয় ম্যাচে ২৬ আর তৃতীয় ম্যাচে কোন রানই করতে পারেননি তিনি। সেকারনে কালকের ম্যাচে তার একাদশের বাইরে যাওয়া নিশ্চিত। তার পরিবর্তে ফিরবেন লিটন দাস।

অন্যদিকে ব্রিস্টলের কদিন থেকে বৃষ্টি আর বাংলাদেশের পেস আক্রমনের দুর্বলতা দুই মিলিয়ে বিবেচনা করে একাদশে রুবেলকে আনার সিদ্ধান্ত নিতব পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। মিরাজ ভালো করলেও দলের স্বার্থে জায়গা ছেড়ে দিতে হতে পারে।কেননা আর কেউ বাদ পড়ার সম্ভাবনা নেই। তবে এসব বিয়ষ বিবেচনা করে আজকে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট।

কোন মন্তব্য নেই: