বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইংল্যান্ডকে রেকর্ড ৩৪৯ রানের বিশাল টার্গেট দিল পাকিস্তান

গতকাল বাংলাদেশ করেছিল ৩৩০ এটা ছিল এবারের বিশ্বকাপের সর্বোচ্চ। তবে আজকে সেই রেকর্ড ভেঙে ৩৪৮ রান করলো পাকিস্তান। আর এই রান তাড়া করে জিততে হলে ইংলিশদের করতে হবে রেকর্ড। বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হচ্ছে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ৩২৯ রান তাড়া করে জয়৷ তাই আজ জিততে হলে ইংলিশদের করতে হবে রেকর্ড।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হকের ব্যাটে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। তারা দুজনে মাত্র ১৪ ওভারে যোগ করে ৪২ রান। ফখর ৩৬ ও ইমাম ৪৪ রানে ফিরে গেলে তৃতীয় উইকেটে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের ৮৮ ও চতুর্থ উইকেটে হাফিজ ও সরফরাজের ৮০ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে আগায় পাকিস্তান। বাবর আজম ৬৬ বলে ৬৩ ও মোহাম্মদ হাফিজ ৬২ বলে ৮৪ রান করেন।

শেষ দিকে সরফারাজের ৪৪ বলে ৫৫ ও শাদাব ও হাসান আলির ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রান করে পাকিস্তান।
এর আগে নটিংহামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড৷ খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ঃ৩০ মিনিটে। ইতিমধ্যেই টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড।
নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক ইংল্যান্ড৷ এছাড়াও বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তানকে ৪-০ তে হারানোর স্মৃতি এখনো নতুন। তাই আজকের ম্যাচে পরিষ্কারভাবেই এগিয়ে থাকবে স্বাগতিক ইংল্যান্ড।
অন্যদিকে টুর্নামেন্টের সব দলের থেকে আত্নবিশ্বাস বোধ হয় সবেচেয়ে তলানীতে পাকিস্তানের। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কাছে ৪-০ তে হোয়াইটওয়াশ। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে হার ও মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে মাত্র ১৩.৪ ওভারেই ম্যাচ হেরে যায় পাকিস্তান। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচটা তাদের জিততেই হবে।
পাকিস্তান একাদশ : ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলি।
ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস,জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, জোফরা আর্চার।

কোন মন্তব্য নেই: