সাকিব-সাইফুদ্দিন ঝড়ে কিউইদের চ্যালেঞ্জিং টার্গেট দিলো বাংলাদেশ
লন্ডনের কেনিংটন
ওভালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে
মাঝারি পুঁজি গড়েছে বাংলাদেশ দল। ৪৯.২ ওভারে ২৪৪ রানে অল আউট হয়েছে
টাইগাররা।
এই ম্যাচের শুরুতে টসে জিতে
বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে
ভালো শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
এই দুজনের ব্যাট থেকে এসেছে
৪৫ রান। ইনিংসের নবম ওভারে ম্যাট হেনরির বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন সৌম্য।
তাঁর ব্যাট থেকে আসে ২৫ রান। খানিক পর তামিম ইকবালকে ব্যক্তিগত ২৪ রানে
নিজের প্রথম শিকারে পরিণত করেন লকি ফার্গুসন।
দুই ওপেনার ফিরে গেলেও
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মত এই ম্যাচেও বাংলাদেশ দলের হাল ধরার
চেষ্টা করেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে দলীয় ১০০
পার করে বাংলাদেশ।
কিন্তু ভুল বুঝাবুঝির কারণে
রান আউটের ফাঁদে পড়তে হয় মুশফিককে। এরপর মাহমুদুল্লাহকে নিয়ে ইনিংস গড়ায় মন
দেন সাকিব। শুরু থেকে দেখে শুনে খেলে মাত্র ৫৪ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন
সাকিব।
তবে এরপর বেশিক্ষণ টিকতে
পারেননি ৬৮ বলে ৬৪ রান করে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে উইকেটের পেছনে
লাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। সাকিব ফিরে গেলে পঞ্চম উইকেটে
মোহাম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহ রিয়াদ জুটি বেঁধে বাংলাদেশ দলের রানের চাকা
সচল রাখেন।
তবে ২৬ রান করা মিঠুন ম্যাট
হ্যানরিকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে। এরপর
মাহমুদুল্লাহও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ২০ রান করে স্যান্টনারের বলে
উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়েছেন।
মোসাদ্দেক হোসেন ১১ রান করে
বোল্টের শিকার হয়ে আউট হন। বোল্টের করা ৪৯তম ওভারে ৭ রান করে উইকেটের পেছনে
ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দলপতি মাশরাফি বিন
মর্তুজা ইনিংসের শেষ ওভারে ১ রান করে হ্যানরিকে উড়িয়ে মারতে গিয়ে থার্ড
ম্যানে ক্যাচ দেন বোল্টের হাতে। এরপর ২৯ রান করে সাইফুদ্দিন বোল্ড হলে
বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৪৪ রানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন