বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

উইনিং কম্বিনেশন ধরে রাখার পক্ষে রকিবুল



রকিবুল হাসান

বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের ভয়ংকর বোলিং লাইন আপকে সমীহ করতে বলছেন সাবেক ক্রিকেটাররা। বলছেন- উইকেট বিবেচনায় মিডল ওভারের রান তোলা সহজ হবে। এদিকে, উইনিং কম্বিনেশন ধরে রাখার পক্ষে সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

দুই দলের শুরুই দুর্দান্ত। শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা হয়েছে বাংলাদেশের শিকার। আত্মবিশ্বাস, ফর্ম বিবেচয়নায় দুই দল সমানে সমান। ফার্গুসন, বোল্ট, হেনরি- তিন পেইসার প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছেন বিশ্বকাপের অন্যতম সেরা বোলিং লাইন আপ নিউজিল্যান্ডের। বাংলাদেশ ব্যাটসম্যানদের এই জায়গাতে সতর্ক হতে বলছেন সাবেকরা।
একাদশে পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না সাবেক অধিনায়ক রকিবুল হাসান। প্রোটিয়াদের হারানোর ম্যাচে পেইসার-স্পিনাররা দুর্দান্ত করেছেন। ব্যাটে বলে চাহিদা মিটিয়েছেন মোসাদ্দেক সৈকত। সাব্বির, লিটন কিংবা রুবেলকে আপাতত একাদশে দেখতে চাইছেন না তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে মাহমুদুল্লাহ-সাকিবের সেই জুটি বাংলাদেশকে সেমিতে নিয়ে গিয়েছিল। এবার বিশ্বমঞ্চে সেমির আশা উজ্জ্বল করতে ব্ল্যাকক্যাপদের হারাতে হবে। সাবেকদের বিশ্বাস- ছোটখাট ভুলশুধরে ঠিকই জয় ছিনিয়ে আনবে টিম টাইগার্স।

কোন মন্তব্য নেই: