ভারত সফরে ২ টেস্ট, ৩ টি-২০ খেলবে বাংলাদেশ
আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে কোনো ওয়ানডে ম্যাচ থাকছে না এ সফরে।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ১৯ বছরে ভারতের মাটিতে মাত্র একটি টেস্ট খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। পূর্ণাঙ্গ সিরিজ হয়নি কখনও। ২০১৭ সালে শুধুমাত্র একটি টেস্ট খেলতে ভারত গিয়েছিল বাংলাদেশ। এবারের সফরটা অবশ্য বেশ লম্বা। যদিও ওয়ানডে রাখা হয়নি এবারও।
সোমবার বিসিসিআই ২০১৯-২০ মৌসুমের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ ভারতে যাবে নভেম্বরের শুরুতে। ৩ নভেম্বর দিল্লির টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ৭ নভেম্বর রাজকোটের দ্বিতীয় কুড়ি ওভারের ম্যাচ খেলে শেষ টি-টোয়েন্টিতে নামবে দুই দিন পর নাগপুরে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। ইন্দোরের প্রথম টেস্টের পর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কলকাতায়। ২২ থেকে ২৬ নভেম্বরের টেস্ট খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।
বাংলাদেশের ভারতে সফরসূচি:
৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লি
৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট
১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর
১৪ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর
২২ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, কলকাতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন