হোয়াইটওয়াশ অনেক দূরে, জয়ে শুরুর লক্ষ্য তামিমের
রাত পোহালেই বন্দরনগরী চট্টগ্রামে শুরু বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। প্রায় সাত মাস পর একদিনের ম্যাচ খেলতে নামছে তামিম বাহিনী।
সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, আফগানিস্তান দলে ভালো স্পিনার থাকলেও তাদের বিপক্ষে ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই।
টিম টাইগার্স অধিনায়ক বলেন, গত জুলাইয়ে আমরা সবশেষ ওয়ানডে খেলেছিলাম। সবাই রোমাঞ্চিত। নিশ্চয়ই এটা আমাদের প্রিয় ফরম্যাট। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব।
তিনটি ম্যাচের সবকটিতে জিতে ওয়ানডে সুপার লিগের পূর্ণ পয়েন্ট পেতে চায় বাংলাদেশ। তবে আপাতত লক্ষ্য ভালো শুরু করা। তামিম বলেন, ৩-০ এখনো অনেক দূরের ব্যাপার। কালকের ম্যাচ কীভাবে শুরু করি এটা বেশি গুরুত্বপূর্ণ। দূরেরটা চিন্তা না করে আমরা আগে কাল শুরু করি।

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন তামিম ইকবালও। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত জুলাইয়ে, জিম্বাবুয়ের মাটিতে। এরপর তামিমেরও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। প্রত্যাবর্তনের ম্যাচে তাই ভালো করার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তার।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে বুধবার (২৩ ফেব্রুয়ারি)। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এদিকে সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব থাকছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল। পাশাপাশি রশিদ-নবিদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের।

বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওডিআই’র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে লাল-সবুজ বাহিনী। এ ছাড়া বাংলাদেশের সমান ১২ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে এশিয়ার পরাশক্তি ভারত।
আফগানিস্তানের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠবে টাইগাররা। আর তিন ম্যাচ সিরিজের সবকটিতে জিতলে ১১০ পয়েন্ট নিয়ে আরও এগিয়ে যাবে তামিম বাহিনী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন