বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইএসপিএন ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশ: বাংলাদেশিদের জয়জয়কার


 গত ১৮ ফেব্রুয়ারি পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের অষ্টম আসরের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মাত্র ১ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। দেশের জনপ্রিয় এ লিগে অংশ নেওয়া খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে সেরা একাদশ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। যেখানে আছেন সাত বাংলাদেশি ক্রিকেটার।

বিপিএলের সেরা একাদশে সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ক্রিকইনফো। দলকে ফাইনালে তুলতে অসাধারণ পারফর্ম করেছেন এই তারকা অলরাউন্ডার। নেতৃত্বে মুগ্ধতা ছড়িয়ে কুমিল্লাকে শিরোপা এনে দিলেও ব্যাট হাতে উজ্জল না থাকায় সেরা একাদশে জায়গা হয়নি ইমরুল কায়েসের।

সবচেয়ে বেশি চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে। সাকিব ছাড়া ফরচুন বরিশাল থেকে আর কেউ সেরা একাদশে জায়গা পাননি। দুইজন করে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স থেকে। মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স থেকে ক্রিইনফোর বিপিএল সেরা একাদশে জায়গা পেয়েছেন একজন করে ক্রিকেটার।

অভিষেকেই চমকে দেওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী একাদশে আছেন। উইকেটকিপার হিসেবে জায়গা হয়নি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের। উইকেটের পেছনের দায়িত্ব দেওয়া হয়েছে আনামুল হক বিজয়ের কাঁধে। পেসার হিসেবে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ব্যাট হাতে ইনিংস শুরুর দায়িত্বে আছেন তামিম ইকবাল।

সেরা এই একাদশে চার বিদেশি ক্রিকেটার ঠাঁই পেয়েছেন। তারা হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলি ও সুনিল নারিন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস এবং খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার।

ইএসপিএন ক্রিনইনফোর বিপিএল সেরা একাদশ: তামিম ইকবাল, উইল জ্যাকস, আন্দ্রে ফ্লেচার, সাকিব আল হাসান, (অধিনায়ক), মঈন আলি, ইয়াসির আলি, আনামুল হক বিজয় (উইকেটকিপার), সুনিল নারিন, শহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান।

কোন মন্তব্য নেই: