বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

দারুণ সুখবর, স্ক্যান রিপোর্টে সাকিবের ইনজুরি নিয়ে স্বস্তির বার্তা



সাকিব আল হাসানের ইনজুরির স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি বলে জানা গিয়েছে। চিকিৎসকদের দেয়া তথ্যমতে তাঁর গ্রেড ওয়ান স্ট্রেইন ইনজুরিটি তেমন বড় কিছু নয়।

সেকারণে এই চোট নিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন তিনি। এরপরও সাকিবকে নিয়ে ঝুঁকি নেয়া হবে কিনা সেটি ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ঊরুর এক পাশে টান লেগেছিল সাকিবের। এরপর আজ ব্যাথা না কমায় অনুশীলন করতে দেখা যায়নি তাঁকে। পরবর্তীতে তাঁর বর্তমান অবস্থা জানতে স্ক্যান করানো হয়েছিল।

নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন লঙ্কানদের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি,

'সাকিবের স্ক্যান করা হয়েছে। ইংল্যান্ড ম্যাচের সময়ই সে চোট পেয়েছিল। তাঁর চোট লেগেছে গ্লুটসে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি,' বলেছিলেন তিনি।

উল্লেখ্য বর্তমানে দারুণ ফর্মে আছেন সাকিব। তিন ম্যাচ খেলে দুইটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানও সাকিব। একই সাথে বল হাতে তিনটি উইকেট শিকার করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

কোন মন্তব্য নেই: