বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় সাকিব আল হাসান!

মঙ্গলবার ব্রিস্টলে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ইনজুরি শঙ্কায় পড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ঊরুর এক পাশে টান লেগেছিল সাকিব আল হাসানের। ব্যথা কমেনি এখনও। আজকে অনুশীলনে মাঠে এলেও ব্যাটিং বোলিং করেননি।

ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর খেলাও অনিশ্চিত।  এরই মধ্যে অবশ্য স্ক্যান করানো হয়েছে সাকিবের। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই সিদ্ধান্ত নেয়া হবে তাঁর ব্যাপারে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি বলেছেন,  'সাকিবের স্ক্যান করা হয়েছে। ইংল্যান্ড ম্যাচের সময়ই সে চোট পেয়েছিল। তাঁর চোট লেগেছে গ্লুটসে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি।'

গত তিন ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন সাকিব। ব্যাট হাতে যথাক্রমে ৭৫, ৬৪ ও ১২১ রান করেছিলেন তিনি। এছাড়াও বল হাতে নিয়েছেন তিনটি উইকেট।

দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ ধারাবাহিক পারফর্ম করছেন সাকিব। সুতরাং তাঁর ইনজুরি বাংলাদেশের জন্য বড় আঘাত হিসেবেই বিবেচিত হচ্ছে।

কোন মন্তব্য নেই: