বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

বাংলাদেশকে সুখবর দিচ্ছে কার্ডিফের আবহাওয়া

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে বৃষ্টি একটি বড় বাঁধা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিলো। তবে সকল শঙ্কা উড়িয়ে দিয়ে কার্ডিফে সূর্যের দেখা মিলেছে।

এদিন ভোর থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল সোফিয়া গার্ডেন্সের আকাশ। তবে দিন গড়ানোর সাথে সাথে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে সূর্যের মুখ দেখা গিয়েছে সেখানে।

সুতরাং সবকিছু ঠিক থাকলে সঠিক সময়েই মাঠে গড়াবে বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে খেলা।

এর আগে কার্ডিফে আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল। রিপোর্টে দেখানো হয়েছিল এই বর্ষণ অব্যাহত থাকবে সকাল ৭টা পর্যন্ত।

এরপর ৮টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি না থাকলেও কার্ডিফের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সকাল ১০টার দিকে আবারও বৃষ্টি হানা দেয়ার সম্ভাবনা ছিল।

তবে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে গিয়েছে কার্ডিফের আকাশ। ফলে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে আজকের ম্যাচটি।

উল্লেখ্য এবারের বিশ্বকাপে বৃষ্টির সাথে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে দলগুলোতে। এর আগে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিতে হানা দিয়েছিল বৃষ্টি। পরবর্তীতে ওভার কমিয়ে আনা হয়েছিল সেই ম্যাচে।

আর শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার সর্বশেষ ম্যাচটি তো বৃষ্টিতে ভেসেই গিয়েছে।প্রস্তুতি ম্যাচেও বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছিল ক্রিকেটারদের। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়েছিল বৃষ্টির কারণে।

কোন মন্তব্য নেই: