বাংলাদেশের বিপক্ষে খেলছেন না আদিল রশিদ
বিশ্বকাপের ১২তম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। শনিবার (৮ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেনে সাড়ে তিনটায় মাঠ নামবে এই দুই দল। টাইগারদের বিপক্ষে একাদশে থাকছেন না লেগ স্পিনার আদিল রশিদ।
প্রথম দুই ম্যাচে ইংলিশ একাদশে ছিলেন আদিল রশিদ। তবে আজকের ম্যাচে উইকেট বিবেচনায় লেগ স্পিনারকে বসিয়ে একজন পেসার বাড়াতে পারে ইংল্যান্ড। ম্যাচের আগে এমন ইঙ্গিতই দিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান।
বিবিসি স্পোর্টকে ইয়ন মরগান বলেন, ‘চার সিমার নিয়ে মাঠে নামার একটা সম্ভাবনা রয়েছে। আমরা গতকাল যে উইকেট দেখেছি তার সাথে এ মাঠে আগে যে খেলাগুলো হয়েছে ঐ উইকেটের মিল রয়েছে। পাশাপাশি আবহাওয়ার কারণেও দলে পরিবর্তন আসতে পারে।’
কার্ডিফের উইকেট আর আবহাওয়ার কারণে আবারো একাদশে জায়গা পাবেন লিয়াম প্লাঙ্কেট। বিশ্বকাপের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন লিয়াম প্লাঙ্কেট। ৭ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন