১৬ই জুন বিশ্বকাপে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও
পাকিস্তান। ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কোটি কোটি ক্রিকেট
ভক্ত। ম্যাচটির উত্তেজনা দর্শকদের মাঝে আরো ছড়িয়ে দিতে স্টার স্পোর্টস একটি
বিতর্কিত বিজ্ঞাপন তৈরী করে সম্প্রতি। বিজ্ঞাপনটিতে ভারতকে দেখানো হয়
পাকিস্তানের পিতা হিসেবে। শুধু পাকিস্তানকেই নয়, বিজ্ঞাপনটিতে ছোট করা হয়
বাংলাদেশকেও। ছবি : জাজ টিভি, টুইটার
পাকিস্তানকে দেখানো হয় বাংলাদেশের ভাই হিসেবে। বিজ্ঞাপনটি প্রচারিত হওয়ার পর বেশ তোপের মুখেই পরে স্টার স্পোর্টস পাকিস্তান ও
বাংলাদেশী ভক্তদের কাছে। খোদ ভারতীয় ভক্তরাও সমালোচনা করেছে স্টার
স্পোর্টসের ক্রিকেট বাদ দিয়ে এই ধরনের অদ্ভূত বাবা ছেলের বিজ্ঞাপন
প্রচারের।
তবে পাকিস্তান এইবার
সরাসরি জবাব দিয়ে দিলো ভারতের বিতর্কিত বিজ্ঞাপনের। ভারতের বিজ্ঞাপনের
পাল্টা জবাব হিসাবে পাকিস্তানের জাজ টিভি একটি বিজ্ঞাপন বের করে আসন্ন
বিশ্বকাপের পাকিস্তান ভারত ম্যাচকে
নিয়ে। সেখানে দেখানো হয় ভারতের এআইএফ পাইলট অভিনন্দনের মতো দেখতে এক
ভারতীয় পাকিস্তানিদের হাতে বন্দি। তার কাছে জানতে চাওয়া হয় “টসে কি জিতবে?
“, ” দলে কে কে খেলবে? “। তবে সবগুলো প্রশ্নের উত্তর না দিয়ে সে বলে “আমি
এটা বলতে পারবোনা, দুঃখিত “।
বিজ্ঞাপনটি নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই বাবা
ছেলের মত বিতর্কিত বিজ্ঞাপন বাদ দিয়ে এই ধরনের বিজ্ঞাপনের প্রশংসা করলেও
ভারতে অনেকেই বিজ্ঞাপনটিকে প্রত্যাখ্যান করেছেন। উঠেছে সমালোচনার ঝড়। কেউ
কেউ প্রশ্ন তুলেছেন এই ধরনের বিজ্ঞাপনের যৌক্তিকতার।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। এবার বাংলাদেশ...
recent posts
recentposts2
Email Subscriptions
আমাদের সম্পর্কে
"২৪ ঘন্টা ক্রিকেটখেলার তাজা খবর"প্রতি মুহুর্তে সব ধরণের খেলার খবর, লাইভ স্কোর, ব্রেকিং নিউজ, খেলা ও খেলোয়াড়দের পরিসংখ্যান এবং ফিচার সমৃদ্ধ পূর্ণাঙ্গ অনলাইন স্পোর্টস পোর্টাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন