বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ওয়ানডেতে সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ড গড়লেন আফিফ-মিরাজ


 চট্রগ্রামের উইকেটে ২১৫ রানের লক্ষ্যটা মনে হয়েছিল মামুলি। কিন্তু সেই ছোট লক্ষ্য তাড়ায় কী বিপদেই না পড়ে গিয়েছিল বাংলাদেশ। ফজলহক ফারুকির ছোবলে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা। বড় হারের চোখ রাঙানি এড়িয়ে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প লিখলেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে তামিম ইকবালের দল। আর বাংলাদেশকে জেতানোর সাথে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন আফিফ ও মেহেদী হাসান মিরাজ।

অসাধারণ ব্যাটিংয়ে দুজনেই ফিফটি তুলে নেন। কিন্তু এতেও থামেননি, যেন পন করে নেমেছিলেন দলকে জিতিয়ে তবেই মাঠে ফিরবেন। এগুতে থাকেন সেই পথেই। ধীরে ধীরে ম্যাচ জেতার কাছে যেতে থাকে বাংলাদেশ। অবশ্যই এই দুজনের পরে নেই আর কোন স্বীকৃত ব্যাটসম্যান। আরও একটি উইকেট পড়লে তৈরি হতে পারত বিপদ।

তবে আর কোন বিপদই হতে দেননি। অসাধারণ ব্যাটিংয়ে ভেঙে দিলেন ওয়ানডেতে সপ্তম উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। তারা পেছনে ফেলেছেন ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফুদ্দিনের জুটিকে। ২০১৮ সালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সপ্তম উইকেটে ১২৭ রানের জুটি গড়েছিলেন ইমরুল-সাইফুদ্দিন।

নিজ দেশের রেকর্ড ভাঙার পর ছুটতে থাকেন বিশ্বরেকর্ড ভাঙার দিকে। সেই পথে দেখা গেল সবার সেরা হওয়া সম্ভব নয়, তবে বাংলাদেশকে জিতিয়ে হওয়া যাবে দ্বিতীয় সবার সেরা। কেননা ওয়ানডেতে সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদের। দুজনে করেছেন ১৭৭ রানের জুটি।

আর আফিফ-মিরাজ বাংলাদেশকে জিতিয়ে অপরাজিত থেকে করেছেন ১৭৪ রানের জুটি। আর মাত্র ৪ রান থাকলেই হয়ত বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারতেন আফিফ ও মিরাজ। তবে একদিক থেকে বিশ্বরেকর্ড গড়েছে এই জুটি। দলের রান ৫০ এর মধ্যেই ৬ উইকেট হারানোর পর এত রানের জুটি করতে পারেনি আর কোন দেশের ক্রিকেটারই। আবার রান তাড়ায় সপ্তম উইকেট জুটিতেও সর্বোচ্চ রানের রেকর্ড এটিই।

তবে তাতে নেই আক্ষেপ, কেননা বাংলাদেশকে এনে দিয়েছেন দারুণ এক জয়। দেশকে জিতিয়ে আফিফ ৯৩* ও মিরাজ অপরাজিত থাকেন ৮১* রানে।

কোন মন্তব্য নেই: