বাংলাদেশ ক্রিকেট

[Cricketbd][bleft]

আন্তর্জাতিক ক্রিকেট

[International Cricket][bsummary]

ত্রিদেশীয় সিরিজ

[Triple series][bleft]

বিপিএল টি২০

[BPLT20][bsummary]

ইউটিউবে খেলার ভিডিও দেখুন

ইউটিউবে খেলার ভিডিও দেখুন
ইউটিউবে খেলার ভিডিও দেখুন

আবারও চমক রাজশাহীর, আসছেন বিদেশি অলরাউন্ডার

 



বিপিএলের মাঝপথে আরও এক তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো রাজশাহী ওয়ারিয়র্স। জিম্বাবুয়ের রায়ান বার্লকে দলে নিয়েছে তিস্তা পাড়ের ফ্র্যাঞ্জাইজিটি। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী।

চলমান বিপিএলে শুরুটা ভালো করেছে রাজশাহী। প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

তবে বিপিএলের মাঝপথে কিছুটা বিপাকে পড়বে রাজশাহী। জাতীয় দলের ব্যস্ততার কারণে পাকিস্তানে চলে যাবেন শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজ। যার কারণে বিকল্প ক্রিকেটার দলে ভেড়ানোর দিকে নজর দিয়েছে রাজশাহী। তারই অংশ হিসেবে জিম্বাবুয়ে থেকে বার্লকে উড়িয়ে আনছে তারা। এর আগে শাহিবজাদা ফারহানের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

বিপিএলে দল নেওয়ার পর থেকে একের পর এক চমকের উপহার দিচ্ছে রাজশাহী। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। মাঠের লড়াইয়েও বেশ ভালো করছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের একমাত্র শতকও এসেছে তাদের দলের শান্তর ব্যাট থেকে।

কোন মন্তব্য নেই: